জলপাইগুড়ি, সায়ন সেন:– তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য কে ঘিরে বিক্ষোভ শামিল এলাকার বাসিন্দারা।প্রায় তিন ঘন্টা ধরে পথ অবরোধ জলপাইগুড়ি হলদিবাড়ির রাস্তা। জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন সদাগর পাড়া থেকে বাবুপাড়া পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সদাগরপাড়ায় পথ অবরোধ বাসিন্দাদের।
লেখার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান শাউটিং এর মধ্য দিয়ে ভোট বয়কটের ডাক। খুব শীঘ্রই যদি এই রাস্তা সংস্কার না হয় তবে তারা পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করবেন না বলে সাব জানিয়ে দিলেন অবরোধকারীরা। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।







