রাজ্য

ক্যানিং লোকালের কামরায় বচসা, স্টেশনে নেমে রণক্ষেত্র

শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন ক্যানিং লোকাল ট্রেনে রাতের বেলা ঘটল উত্তেজনাপূর্ণ ঘটনা। ট্রেন চলার সময় দুই যাত্রীদলের মধ্যে বচসা বাধে, যা পরবর্তীতে মারামারির রূপ নেয়। ট্রেন পিয়ালি স্টেশনে পৌঁছনোর পর একদল যাত্রী অপর দলকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তারকেশ্বর থেকে ফেরা কয়েকজন যুবক ট্রেনে ওঠেন। ট্রেনে থাকা অন্যান্য নিত্যযাত্রীদের সঙ্গে তাঁদের প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর পিয়ালি ও তালদির যাত্রীদের মধ্যে বচসা চরমে ওঠে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে তারকেশ্বর থেকে ফেরা পাঁচ যুবককে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন উত্তর রাজাপুরের তাপস হালদার, উত্তর তালদির সঞ্জয় মন্ডল ও আকাশ মন্ডল, এবং উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার বৃহস্পতি ভূঁইয়া। তাঁদের রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.