রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পলিসি রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এই ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের ৬ সদস্যের মুদ্রানীতি কমিটি (MPC) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছেছে। রেপো রেটের হারেই আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ প্রদান করে।
গভর্নর মালহোত্রা বলেন, চলতি অর্থবর্ষের শেষ প্রান্তিক থেকে মুদ্রাস্ফীতি কিছুটা বাড়তে পারে। তবে প্রবৃদ্ধি পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী রয়েছে এবং শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এখনও বজায় আছে। এসব কারণ বিবেচনায় রেপো রেট বর্তমান পর্যায়েই রাখা প্রয়োজন।
২০২৫-২৬ অর্থবর্ষে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হবে বলে অনুমান করেছে আরবিআই। এ বছর সিপিআই মুদ্রাস্ফীতি অনুমান ৩.৭% থেকে কমিয়ে ৩.১% করা হয়েছে। তবে ২০২৫-২৬ সালের চতুর্থ প্রান্তিকে সিপিআই মুদ্রাস্ফীতি ৪% অতিক্রম করতে পারে। বছরজুড়েই মূল মুদ্রাস্ফীতি মাঝারি মাত্রায় ৪%-এর উপরে থাকার সম্ভাবনা রয়েছে।







