আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, বছর শুরুতেও শীত না পড়ায় আক্ষেপ করেছে বঙ্গবাসী। অপেক্ষার অবসান জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। রাতের তাপমাত্র লাফিয়ে নামতে চলেছে ,৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , আগামী দুদিনে
তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উওরবঙ্গের জেলা গুলিতেও তাপমাত্রা
২-৪ ডিগ্রি কমতে পারে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।
বুধবার সকালে হালকা মেঘে ঢাকা ছিল শহরের আকাশ। জেলায় জেলায় কুয়াশাও দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।







