অফবিট

এবারের বাংলার ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো কবে, কখন তিথি লাগছে জানেন কি? এখনি ঝটপট দেখেনিন

হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হল সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর সঙ্গে বসন্ত পঞ্চমীর উৎহবের বিশেষ গুরুত্ব রয়েছে । তাই এই পুজো সরস্বতী পুজো নামে পরিচিত। ওইদিন পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর পুজো করা হয়। সনাতন ধর্মে মা সরস্বতীকে জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে বিবেচনা করা হয়। সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি ও জ্ঞান লাভ করেন। শিক্ষার্থীদের জন্য এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আসুন জেনেনিন ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমীর উৎসব কবে পালিত হবে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বসন্ত পঞ্চমীর উৎসবটি প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। এই বছর এই তারিখটি শুরু হবে ২রা ফেব্রুয়ারি সকাল ৯টা ১৪ মিনিটে পড়েছে। এটি শেষ হবে ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫২ মিনিটে। ফলে ২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উৎসব উদযাপিত হবে।
বসন্ত পঞ্চমীর উৎসবকে সনাতনী ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমীর দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীরও পূজা করা হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকেই বসন্ত ঋতু শুরু হয়। এই উৎসব মা সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গ করা হয়। এই দিনে সরস্বতীর আরাধনা করলে সাধক জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেন।
এই প্রতিবেদন সম্পূর্ণ রূপে তথ্য ভিত্তিক। টাইমস নাও খবর এর কোনও তথ্য নিশ্চিত করে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.