বিনোদন

কখনই যেন তৃপ্ত হয় না নুসরাত, নুসরাতকে নিয়ে কী বলছে রবি কিনাগির

বহু বছর আগে রবি কিনাগির ছবি ‘জামাই ৪২০’ -এ প্রথম নুসরাত জাহানকে সঙ্গে দেখা যায় সিনেমার পর্দায়।
তখনও ছবির জগতে নতুন, এর আগে হয়তো চার-পাঁচটি ছবি করেছে। কিন্তু প্রথম কাজেই আমার ভালো লেগেছিল ওকে। সে সময় থেকেই আমার বার বার মনে হয়েছে, এই নায়িকার সঙ্গে কাজের সুযোগ পেলে তো ভালোই হয়। তবে এসেছে সেই সুযোগ। একের পর এক কাজ করেছি আমি আর নুসরত।
নুসরতের যে গুণটি আমার সব থেকে ভাল লাগে, তা হল ওর শেখার চেষ্টা। ও সত্যিই একজন ভালো নৃত্যশিল্পী। কিন্তু কখনই যেন তৃপ্ত হয় না। সব সময় আরও ভালো নাচের জন্য পরিশ্রম করতে চায়। আমার মনে আছে, ২০১৬ সালে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ মুক্তি পেল। ওই ছবিতে একটা গান ছিল ‘সোনা’। নুসরতের সঙ্গে অঙ্কুশের নাচের অংশ ছিল অনেকটাই। ভীষণ ভয় পাচ্ছিল নুসরত। বার বার আমার কাছে এসে নিজের নাচের অংশটা ঝালিয়ে নিতে চাইছিল। আমি অনেকবার ওকে আশ্বস্ত করে বলেছি, আরে তুমি ভালোই করছ। কিন্তু তাতেও ভবি ভোলে না। আসলে অঙ্কুশ নিজে খুব ভালো নাচে, ফলে নুসরতের মনে হচ্ছিল কোনও ভাবেই যেন নায়কের পাশে ওকে ফিকে না মনে হয়।

সব থেকে আশ্চর্যকর বিষয়, অভিনয় জগতে এত বছর কাটিয়ে ফেললেও নুসরাত এখনো একই রকম রয়ে গিয়েছে। ২০১৬ ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ থেকে ২০২৪ এ ‘সেন্টিমেন্টাল’ অভিনেত্রীর কোন বোতল হয়নি। ‘বন্ধু আমার রসিয়া’ গানের ক্ষেত্রেও একই রকম উদ্বেগে ছিল ও। বার বার অনুশীলন করেছে একই গান। বার বার বলেছে, আমি আর এক বার দেখে নিতে চাই। নুসরত এমনই। পরিশ্রম করতে কোথাও ত্রুটি রাখে না। ভীষণই খুঁতখুঁতে। অথচ, যখন ‘সেন্টিমেন্টাল’-এর শুটিং হচ্ছে তখন একজন সাংসদ, প্রচুর কাজের চাপ। তারই সঙ্গে নিজে ছবির প্রযোজক। অথচ, অভিনয়ের ক্ষেত্রে এতটুকু আপস করেনি নুসরাত। আরও অনেক কাজ নুসরতের সঙ্গে করতে চাই আমি। কিছু কিছু ভাবনাচিন্তাও রয়েছে। সে কাজে আমি এগিয়েছি অনেকখানি। এখন অপেক্ষা শুধু একজন প্রযোজকের। তা হলে আবারও নুসরতের সঙ্গে কাজ করতে পারব আমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.