জেলা

শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল যুবক*

আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্ৰামের রুই দাসপাড়া এলাকায় । জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর ৩৫ এক যুবক বাড়ীতে পুষে ছিলেন ২টি কাকাতুয়া। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এলে খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া , সেই পাখিকে বাঁচাতে গিয়ে পরনে থাকা জিনিসপত্র বাড়ির সামনের পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে। কাকাতুয়ার পেছন পেছন পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায় সেইখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখিটি মারা গিয়েছে , পাখিটিকে জল থেকে না তুলে পুকুরের পাড়ের দিকে এগিয়ে যায় এবং তখনই হঠাৎ পাড়া-প্রতিবেশীরা দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে।। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকে পাওয়া যায় নি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সে। তারা এসে এই নিখোঁজ যুবকের খোঁজ শুরু করেছে। । জানা যায় ওই যুবক এর বয়স ৩৫ বাড়ি চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের জাড়া গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.