আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্ৰামের রুই দাসপাড়া এলাকায় । জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর ৩৫ এক যুবক বাড়ীতে পুষে ছিলেন ২টি কাকাতুয়া। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এলে খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া , সেই পাখিকে বাঁচাতে গিয়ে পরনে থাকা জিনিসপত্র বাড়ির সামনের পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে। কাকাতুয়ার পেছন পেছন পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায় সেইখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখিটি মারা গিয়েছে , পাখিটিকে জল থেকে না তুলে পুকুরের পাড়ের দিকে এগিয়ে যায় এবং তখনই হঠাৎ পাড়া-প্রতিবেশীরা দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে।। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকে পাওয়া যায় নি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সে। তারা এসে এই নিখোঁজ যুবকের খোঁজ শুরু করেছে। । জানা যায় ওই যুবক এর বয়স ৩৫ বাড়ি চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের জাড়া গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।
Read Next
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
Related Articles
বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা ! অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের
February 21, 2025
ডোমজুড়ে জমা জলে চরম দুর্ভোগ, বিধায়কের “ভগবানের উপর ভরসা রাখুন” মন্তব্যে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা আন্দোলনকারীরা
August 5, 2025
Check Also
Close
-
মৃত শিক্ষকের দেহ সৎকার নিয়ে বিবাদ তিন স্ত্রীরDecember 22, 2023





