বিনোদন

রাত পোহালে বাঁচি’, বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস !

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিরাট এলাকা জুড়ে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। যার ফলে হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অগ্নিনির্বাপক কর্মীরা ক্রমাগত আগুন নেভানোর জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

গত মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্ব পাদদেশে দাবানলটি ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ৩,০০০ একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বপ্রথম অগ্নিকাণ্ডটি শুরু হয়েছিল লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। যেখানে সেলিব্রিটিদের বাস। অপ্রত্যাশিতদের জানিয়ে রাখি, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও বাস করেন লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়।

বর্তমানে তিনি বলিউড ছেড়ে আন্তর্জাতিক ছবিতেই বেশি অংশ নিচ্ছেন। ২০১৮ সালে পপ তারকা নিক জোনাসকে বিয়ের পরেই লস অ্যাঞ্জেলেসে পাকাপাকিভাবে বাস করছেন তিনি। আর দাবানলের ছড়িয়েও পড়েছে লস অ্যাঞ্জেলেসের অভিনেত্রীর বাসস্থানের পাশের এলাকায়। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই ভক্তরা উদ্বিগ্ন! কেমন আছেন তিনি? তবে অভিনেত্রী ভাল আছেন। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন। তাঁর আবাসনের আশেপাশে কোনও অগ্নিকাণ্ড হয়নি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। অনুগামীদের সঙ্গে প্রতিনিয়ত নানা আপডেট শেয়ার করে চলেছেন তিনি।
তিনি ইনস্টাগ্রামে এলএ-তে পালিসেডস ফায়ারের ভিডিও তুলেছেন। যেখানে ভয়াবহ দাবানলের চিত্র ফুটে উঠেছে।
অভিনেত্রীকে ভিডিওটি বলতে শোনা যায়, “এটি পাগল।” পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, “আমার চিন্তাভাবনা প্রভাবিত প্রত্যেকের সঙ্গে রয়েছেন। আশা করি আমরা সবাই আজ রাতে নিরাপদ থাকতে পারব।” ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে, একজন ভক্ত লিখেছেন, “সবাই নিরাপদে থাকুন, আমাদের সমস্ত বাধা থেকে নিরাপদ রাখুন।” মঙ্গলবার, লস অ্যাঞ্জেলেসে একটি বিধ্বংসী দাবানলে ৩০,০০০ বাড়ি পুড়েছে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.