বিনোদন

‘চালচিত্র’ ছবিতে কন্ঠস্বর কার অপূর্বের না সুদীপের? এই নিয়ে কৌতুক দর্শক !

সম্প্রতি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে চালচিত্র। এই ছবির মাধ্যমে টলিউডে ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক মেল বন্ধন ঘটে। যার সাক্ষী হিসেবে দর্শকরা দেখতে পেয়েছে এই অপূর্ব ছবিটি। এই ছবিতে টলিউডের অনেক অভিনেতা ও অভিনেত্রীরা কাজ করেছে যা বাংলাদেশের সুপরিচিত অভিনেতা অপূর্বর অতুলনীয় অভিনয়।
বাংলা ছবিতে কারো কন্ঠস্বর ডাবিংয়ের ইতিহাস দীর্ঘ। কখনও তা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। তবে এ বার কোনও বিতর্ক নয়, বরং নেহাত কৌতূহলবশত দুই অভিনেতাকে নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ‘অপরাজিত’ ছবিতে জীতু কমলের কণ্ঠস্বর ডাবিং করেছিলেন চন্দ্রাশিস রায়। কেউ কেউ সেই প্রসঙ্গকেও টেনে এনেছেন।
প্রেক্ষাগৃহে চলছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। এই ছবির শেষ লগ্নে পর্দায় নজর কেড়েছেন বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সমাজমাধ্যমে কেউ কেউ দাবি করেছেন, ছবিতে অপূর্বের কণ্ঠস্বরটি ডাব করেছেন টলিপাড়ার অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। ছবির শেষে সুদীপকে ক্রেডিট দিয়েছেন পরিচালক। এ দিকে অপূর্বের অনুরাগীদের দাবি, ছবিতে অভিনেতার কণ্ঠস্বরই তাঁরা শুনেছেন।
অপূর্বের কণ্ঠস্বর যে তিনি সুদীপকে দিয়ে ডাব করিয়েছিলেন, সে কথা স্বীকার করে নিয়েছেন প্রতিম। তবে তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত ছবিতে অপূর্বের কণ্ঠস্বরকেই রাখা হয়েছে। প্রতিমের কথায়, ”দু’জনের কণ্ঠস্বরের ধরনটা খুব মেলে। সেই ভাবনা থেকেই কাজটা করা। তবে আমি সুদীপদাকে এটাও জানিয়েছিলাম যে অপূর্ব ডাবিং করলে আর সুদীপদার কণ্ঠস্বর রাখা হবে না।”

দুই অভিনেতার কণ্ঠস্বর নিয়ে দর্শকের কৌতূহল সুদীপ উপভোগ করছেন। তবে তাঁর দাবি, দু’জনের কণ্ঠস্বরের ধরন এক হলেও অপূর্বের থেকে তাঁর শব্দ উচ্চারণে পার্থক্য রয়েছে। তাই অনুরাগীরা সহজেই বুঝতে পারবেন। এই ছবিতে তাঁর কণ্ঠস্বর রাখা হয়নি বলে তাঁর মনে কোনও রকম আক্ষেপ নেই বলেই জানালেন সুদীপ। তিনি বললেন, ”আমি তো অভিনয় করিনি। অপূর্ব অভিনয় করেছে এবং ওরই কণ্ঠস্বর রাখা হয়েছে। এর মধ্যে তো কোনও দোষ নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.