বর্তমান সময়ে বক্স অফিসে যে দাপট দেখাচ্ছে দক্ষিণী সিনেমা তা বলাই বাহুল্য। এমনকি সম্প্রতি দেখা গিয়েছে বলিউডের তাবড় তাবড় সিনেমা কে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে বিভিন্ন দক্ষিণী সিনেমা। তাই ক্রমেই বৃদ্ধি হচ্ছে দক্ষিণী তারকাদের জনপ্রিয়তা। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি আরো এক ধাপ এগিয়ে গেল মালয়ালি সুপারস্টার মোহনলালের হাত ধরে। এবার তার সাফল্যের ঝুলিতে আসতে চলেছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। শনিবার এই বিষয় নিশ্চিত করে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
শেষবার বাংলার তারকা মিঠুন চক্রবর্তীর হাতে উঠেছিল এই মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার সবার প্রশ্ন এই মর্যাদাপূর্ণ পুরস্কার কার হাতে উঠতে চলেছে। এবার এই পুরস্কার চলে যাচ্ছেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। সেই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হল অভিনেতা মোহনলাল। ১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র নায়ক হাতেখড়ি দিয়েছিল মালায়ালাম সিনেমা থিরানোত্তমের মাধ্যমে। তবে মালায়ালাম সিনেমা দিয়ে বিনোদন জগতে পথ চলা শুরু হলেও সেখানেই থেমে থাকেননি অভিনেতা। এরপর তাকে দেখা গিয়েছে তেলেগু ও তামিল ভাষায় সিনেমা করতে। এরপর একের পর এক প্রায় ৪০০ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দক্ষিণী তারকা মোহনলাল।
পাশাপাশি তার সাফল্যের ঝুলিতে ২০০১ সালে উঠে এসেছে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী মতো পুরস্কার। এখানেই শেষ নয় তার সাফল্য। এরপর ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তারপর থেকে তাকে নিয়ে রাজনৈতিক চর্চা হলেও তিনি রয়ে গেছেন বিনোদন জগতে। বহু বিতর্কের পরেও তিনি রাজনৈতিক ময়দানে পা দেননি। এবার তার সাফল্যের তালিকায় যোগ হতে চলেছে, দাদাসাহেব ফালকের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার। এরই মধ্যে শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক্স হান্ড্রেলের মাধ্যমে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা মোহনদাকে শুভেচ্ছা জানানো হয়।







