অফবিট

রোপওয়ের মাধ্যমে আরো সহজ হল বৈষ্ণো দেবীর দর্শন

অনেকেই বয়সকালে বিভিন্ন মন্দিরের অতীত স্থানে দর্শন করতে চায়। তবে রাস্তা দুর্গম থাকলে সেটা করা সম্ভব হয় না। এবার মাতা বৈষ্ণো দেবীর ভবনে যাওয়ার রাস্তা সুগম হল। রোপওয়ের মাধ্যমে ৭ ঘন্টার যাত্রাপথ ১ ঘন্টায়। জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ।

মাতা বৈষ্ণো দেবীর ভবনে পৌঁছতে যাত্রা করতে হয় দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা। তবে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বৈষ্ণো দেবী দর্শনে ৮৪ লাখেরও বেশি ভক্ত পৌঁছেছেন এবং এই সংখ্যা শীঘ্রই ১ কোটি পার করার সম্ভাবনা রয়েছে। এমনকি গত বছর ৯৫ লাখেরও বেশি ভক্ত বৈষ্ণো দেবীর দর্শন করেছিলেন। তাই তড়িঘড়ি নেওয়া হলো নয়া ব্যবস্থা।
এবার মন্দির কমিটির সূত্রে জানা গেছে, ২৫০ কোটি টাকা খরচে নির্মিত হতে চলেছে এই রোপওয়ে। যার ফলে দেবী দর্শন করতে অনেকটাই সুবিধে হবে শিশু ও বৃদ্ধজিবৃদ্ধাদের। এই রোপওয়ে প্রকল্পের মাধ্যমে কাটরা থেকে সাঁঝী ছাত পর্যন্ত ৬ মিনিটে পৌঁছানো যাবে।

তবে এই প্রকল্প বাধার মুখে পরতে চলেছে। ইতিমধ্যেই পালকিওয়ালারা এই প্রকল্পের বিরোধিতা শুরু করেছে। কারণ তারা মনে করেন যে এটি তাদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও বৈষ্ণো দেবীর ভবনে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট। পাশাপাশি এই রোপওয়ের অন্যতম বিশেষত্ব হল যে এটি প্রতি ঘণ্টায় ১০০০ জন ভক্তকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম হবে। সাঁঝী ছাতার মধ্যে ১২ কিলোমিটার দীর্ঘ পথের এই রোপওয়ে কবে বাস্তবায়িত হয় তারই জন্য অপেক্ষায় রয়েছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.