তিন দেশের মধ্যে টুর্নামেন্ট হলে মায়ানমার এবং কিরজিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় আসে ভারতের। ফলে ভারতীয় ফুটবল টিম ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে আসে। ১০১ নম্বরে জায়গা করে নিয়েছেন সুনীল ছেত্রীরা। গত মাসে ত্রিদেশীয় টুর্নামেন্টে ইম্ফলে মায়ানমার এবং কিরজিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১-০ এবং ২-০ গোলে জয়ী হয় ভারত। এরপরই ৮.৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০৬তম স্থান থেকে ১০১-এ উঠে এসেছে ভারত।
তবে এশিয়ার ৪৬টি দেশের মধ্যে টিম ইন্ডিয়া ১৯তম স্থানে রয়েছে। এশিয়ান ফুটবলে জাপান রয়েছে এক নম্বরে। তবে ভারতের বেস্ট র্যাঙ্কিং হয়েছিল ১৯৯৬ সালে। তখন ৯৪ তম স্থানে উঠে এসেছিল ভারত। তবে বর্তমানে ভারত ফুটবল খেলাতে অনেকটাই জোর দিচ্ছে। ঘরোয়া টুর্নামেন্ট গুলি অনেকটাই ইতিবাচক প্রভাব এনেছে। যার ফলে জোশ বেড়েছে তরুণ প্লেয়ারদেরও। ধীরে ধীরে তরুণ প্লেরদেরকে নিয়ে ভারতীয় ফুটবল টিম জায়গা করে নেবে ফুটবল বিশ্বকাপে, এমনটাই আশা রাখছেন ভারতের ফুটবলপ্রেমীরা।







