রাজনীতিরাজ্য

ফের অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষা মন্ত্রী ফের অসুস্থ। বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা শুরু হয় । সাথে সাথেই জেল কতৃপক্ষ এসএসকেএম এ খবর পাঠানো হয় ও পাশাপাশি তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
মঙ্গলবার থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়। বৃহস্পতিবার  আদালতে সাক্ষ্যগ্রহণের সময় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত ইডির এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। সুপ্রিম কোর্ট জানায়, ১ ফেব্রুয়ারির মধ্যে তিনি জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করার কথা বলেছে শীর্ষ আদালত।
এর মধ্যেই চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। মঙ্গলবার থেকেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করা শুরু হয়। সূত্রে খবর, আদালত থেকে জেলে ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যায়, তাঁর চিকিৎসার উন্নতির জন্য এসএসকেএম হাসপাতালে চিঠি পাঠিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে। তবে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.