বলি তারকা সাইফ আলী খানের ওপর প্রাণহানি হামলার পর একদিন কাটতে না কাটতে ফের দূর সংবাদ বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের অভিনেতা আমান জয়সওয়াল। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের নায়ক পথ দুর্ঘটনার শিকার হয়ে এই বিপত্তি ঘটে। মৃত্যুকালে বয়স হয়েছিল তার ২২ বছর।
উত্তর প্রদেশের বালিয়ারে জন্মেছিলেন হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা। একরা স্বপ্ন নিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন ২২ বছরের এই তরুণ অভিনেতা। ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেলেও। এখানেই শেষ করতে হলো তার জীবনযাত্রা। তবে ক্যারিয়ারের শুরুতে ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই” -এ ‘যশবন্ত রাও’ -এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের নজর কেড়েছিলেন। এমনকি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত চলে এই সিরিয়াল।
বর্তমানে তিনি ‘ধর্তিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় কাজ করছিলেন। অভিনেতার সেই চরিত্র মানুষের মধ্যে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই দিনের তরুণ অভিনেতা অডিশন দিতে বাইকে করে যাচ্ছিল। ঠিক তখনই হাইওয়ের ওপরে তার বাইকের সঙ্গে একটি ট্রাকে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছিটকে পরে ওই অভিনেতা। শোকের ছায়া নেমে এসেছে বডি পাড়ায়।







