জেলা

পিংলা কলেজে ইউনিট খুললো কর্মচারী ফেডারেশান

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

পিংলা কলেজে ইউনিট খুললো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশান। এদিন পিংলা কলেজ গেটে ইউনিটের পক্ষ থেকে শ্লোগান দিয়ে ব্যানার লাগায় ইউনিটের সদস্যরা। এরপর সংগঠনের সদস্যরা মিছিল করে গোটা কলেজ ক্যাম্পাসে।

প্রসঙ্গত এই সংগঠনের দায়িত্বে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। কলেজে দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল কর্মীরা কাজ করে এলেও, তাদের না আছে কাজের নিশ্চয়তা, না আছে নিরাপত্তা, না আছে নির্দিষ্ট কোনো বেতনক্রম। একাধিকবার স্থায়ীকরন ও সরকারী স্বীকৃতির দাবীতে সোচ্চার হলেও লাভ কিছুই হয়নি। এবার মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার ছত্রছায়ায় থেকে নতুন ভাবে স্বপ্ন দেখছে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মীরা। এদিন পিংলা কলেজের সাথে সাথে রাজ্যের বেশ কিছু কলেজে ইউনিট খুলে এই সংগঠন।
পিংলা কলেজের এই নবগঠিত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নীহার রঞ্জন মহাপাত্র জানান, মানবিক মুখ্যমন্ত্রীর মানবিকতায় কলেজের ক্যাজুয়াল কর্মীদের করুন দশার নিবারন হবে। আগামীতে মন্ত্রীর নির্দেশে ইউনিটকে মজবুত করতে সংগঠনের নির্দেশিকা অনুযায়ী পথ চলবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.