সাতসকালে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে। সোমবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার বাহাগালপুর গ্রামের ঘটনা। এদিন সকালে গ্রাম সংলগ্ন এক নির্জন জায়গায় শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ওই শিশুটিকে নির্জন ওই জায়গায় ফেলে গিয়েছে বলে অনুমান করছে স্থানীয় মানুষজন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ধোঁয়াশায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
রাতের অন্ধকারে কী ঘটেছিল? বারান্দায় বাবা, বিছানায় মা—সকালে দরজা খুলতেই শিউরে উঠল ১৮ বছরের মেয়ে!
November 12, 2026
ঝাড়গ্রামে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় কড়া সাজা, মূল অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 11, 2026
‘স্পেশাল ২৬’-এর কায়দায় হানা! এসএসসি অফিসে তথ্য হাতাতে গিয়ে ধৃত ভুয়ো সিবিআই ডিএসপি-সহ ৩
Related Articles
Check Also
Close
-
খাদ্য উৎসবে মেতে উঠলো পিংলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরJanuary 22, 2025







