বিনোদন

টিকি মিলছে না চন্দ্রমুখী ২ ও ভ্যাক্সিন ওয়ারের , ‘জওয়ান’ থেকে এগিয়ে রয়েছে ‘ফুকরে ৩’, কিন্তু কিভাবে ?

এখনো পর্যন্ত বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বাদশার জওয়ান। যার ফলে অন্যান্য মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলি সমস্যার সন্মুখীন হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে দ্য ভ্যাক্সিন ওয়ার, ফুকরে ৩, চন্দ্রমুখী ২-এর যাদের অবস্থা একে বারে হাবুডুবু খাওয়ার মতো।

৭ই সেপ্টেম্বর মুক্তি পাওয়া জওয়ান রবিবার ও আয় করেছে ৮ কোটির ওপরে । ২৫ দিনের মাথায় এখনো চলছে শাহরুখের রাজত্ব। সেই ক্ষেত্রে কতটা টক্কর দেবে অন্যান্য সিনেমা ?

দ্য ভ্যাক্সিন ওয়ার বক্স অফিস কালেকশন:

দ্য ভ্যাক্সিন ওয়ার সিনেমাটির হাল একে বারে খারাপ। বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস সাফল্যের পর সবাই ভেবেছিল এই সিনেমাটিও ব্লকবাস্টার হবে। সূত্রে খবর, এই সিনেমা রবিবার মাত্র ২.২০ কোটির ব্যবসা করেছে। মুক্তির চার দিন পর মোট সংগ্রহ মাত্র ৫.৭০ কোটি।

চন্দ্রমুখী ২ বক্স অফিস কালেকশন

ভ্যাক্সিন ওয়ারের থেকে কঙ্গনার চন্দ্রমুখী ২-এর অবস্থা অন্তত ভালো।যদিও দক্ষিণী এই সিনেমার দর্শক বেশিরভাগই দক্ষিণ ভারতেরই। চন্দ্রমুখী দুটি রবিবার মিলিয়ে ৬.২৫ কোটির টাকা আয় করেছে। এটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। কঙ্গনা ছাড়াও চন্দ্রমুখী ২ তে রয়েছেন ভাদিভেলু, রাধিকা শরত্‍কুমার, লক্ষ্মী মেনন, সৃষ্টি ডাঙ্গে, মিঠুন শ্যাম, মহিমা নাম্বিয়ার, রাও রমেশ, বিঘ্নেশ, রবি মারিয়া, সুরেশ মেনন, টিএম কার্তিক এবং সুবিক্ষা কৃষ্ণান।

ফুকরে ৩ বক্স অফিস কালেকশন

ফুকরে ৩-ও ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল।
আশা রাখা যেতে পারে এই সিনেমা অন্তত বক্স অফিসে হিটের তালিকায় নাম লেখাতে চলেছে। ৮.৮২ কোটি দিয়ে বৃহস্পতিবার ছবি খাতা খুলেছিল। এর পর শুক্র ও শনিবারের আয় মিলিয়ে করেছে যথাক্রমে ৭.৮১ ও ১১.৬৭ কোটি। যা জওয়ানের থেকে প্রায় ৭ কোটি বেশি।

ফুকরে ৩ ছবিতে রয়েছেন পুলকিত সম্রাট, মনজোত সিং, বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, রিচা চাড্ডারা। ফুকরে ৩ অন্তত ১০০ কোটির ঘরে পা রাখবেই এমনই আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.