দুবরাজপুরের বিপুল পরিমাণ ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর রাত্রে দুবরাজপুরে বিপুল পরিমাণ ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম শেখ রঞ্জু। গতকাল রাত্রে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুরের সাতকেন্দুরী মোড়ে ঘোরাঘুরি করছিল সেখ রঞ্জু। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ সেই সময় তাকে গ্রেফতার করে। দুবরাজপুর শহরে ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ে জড়িত থাকার ঘটনায় মোট চারজন গ্রেফতার হল। আজ ধৃত সেখ রঞ্জুকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২৮শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি বিচারক পুলিশের আবেদন মতো ২১ জানুয়ায়ি টি.আই. প্যারাডের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
ক্লাস চলাকালীন ছাত্রীকে যৌন হেনস্থায় বাড়ছে চাঞ্চল্যMarch 21, 2025







