গত বছরের মাঝামাঝি সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তাই জন্য মাঝ পথে হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিক থেকে সরে আসেন তিনি। তবে এখন সবার প্রশ্ন নতুন বছরের কেমন আছেন অভিনেত্রী? এমনকি সবাই অপেক্ষায় রয়েছি, কবে অভিনেত্রী ফিরবেন লাইভ ক্যামেরার অ্যাকশনে?
গত বছরে অভিনেত্রী মিঠু চক্রবর্তী দাপিয়ে কাজ করছিলেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। সেখানেই নায়কের মা মহেশ্বরীর চরিত্রে মানুষের মন জয় করেছিলেন অভিনেত্রী। তবে ২০২৪ এর মাঝে আসতেই অসুস্থ বোধ করে তিনি। তারপরেই চিকিৎসা শুরু হতেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তখনই তার জীবনসঙ্গী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত বিষয়।
তবে প্রথম পর্যায়ে রোগ চিহ্নিত করায় তাড়াতাড়ি সুস্থ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। তাই দীপাবলীর সময় সপরিবারে ছবি ছেড়েছিলেন সমাজ মাধ্যমে। সেখানে খানিকটা দুর্বল লাগছিল। তবে ২০২৫ এর শুরুতে কেমোথেরাপি শেষ করে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সেই কারণেই হরগৌরী পাইস হোটেলের শেষ দিনে সেটে পুরনো ছন্দে পাওয়া গেল অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে। সেখানে প্রযোজক নীলাঞ্জনা শর্মা অভিনেত্রীকে দেখে আবেগপ্রবণ হয়ে যায়। এমনকি শোনা যাচ্ছে এই বছরে প্রায় মার্চ মাসেই তাকে দেখা যেতে পারে শুটিং ফ্লোরে।







