ক্রাইমজেলা

অ্যাসিড হামলার অভিযোগে গ্রেপ্তার চার,বসিরহাটের চাঁপাপুকুর এলাকার ঘটনা তদন্তে পুলিশ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার,গত ১৩ তারিখে বসিরহাটের চাঁপাপুকুর রাস্তায় প্রাতঃভ্রমণে বেরোলে এই গৃহবধূর উপর হামলা করে দুষ্কৃতীরা,তার মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা।গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।মহিলার বাড়ি বসিরহাট থানার ফাল্গুনী সিনেমা হল সংলগ্ন এলাকায়।এরপর মহিলার স্বামী রফিকুল মন্ডল বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে।গতকাল রাতে হেজবুল গাজী সহ মোট চারজনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর আক্রান্ত ওই মহিলার সাথে হেজবুল গাজীর(গ্রেফতার) বিগত ১০ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। মহিলা সম্পর্কের খাতিরে হেজবুল গাজীর কাছ থেকে অনেক টাকাও নিয়েছে বহুবার। এরপর কিছুদিন যাবত মহিলা সম্পর্ক ভেঙে দেয় হেজবুল গাজীর সাথে।সেই রাগের বসেই হেজিবুল গাজী এ্যাসিড হামলার সুপারি দেয় দুষ্কৃতীদের।এবং তারপরেই ১৩ তারিখ ভোর বেলায় প্রাতঃ ভ্রমণের সময় ওই মহিলাকে দেখিয়ে দেয় দুষ্কৃতিদের।তার পরই ওই মহিলার উপর এ্যাসিড হামলা করে দুষ্কৃতীরা।পুলিশ গতকাল রাতে হেজবুল গাজী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিহাট থানা পুলিশের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.