বিনোদন

ফের নক্ষত্র পতন, প্রয়াত বি আর চোপড়ার‘কর্ণ’পঙ্কজ ধীর

ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬৮ বছর বয়সে জীবন যুদ্ধে পরাজয় হলেন অভিনেতা। তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল এই খবর সকলের সামনে জানান। বি আর চোপড়ার‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকেরা ভুলতে পারেননি।

সূত্রের খবর, অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এবং ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, কয়েক মাস আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়, এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ ব্যক্তিরা। এমন সময় অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’ শোকপ্রকাশ করেছে। বলিপাড়া সহ অভিনেতার অনুরাগীরা শোকাহত। সূত্রের খবর বুধবার, বিকেল ৪টে ৩০ এ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বি আর চোপড়ার‘মহাভারত’সিরিয়ালে‘কর্ণ’চরিত্র তাঁকে বিশেষ খ্যাতি এনে দিলেও অজস্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ। তাঁর সিনেমার ঝুলিতে আছে‘সোলজার’,‘জ়মিন’,‘আন্দাজ়’,‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.