কলকাতা

নিউটাউনে পথ দুর্ঘটনা প্রাণ গেল এক তরুণীর।

নিউটাউনে পথ দুর্ঘটনা প্রাণ গেল তরুণীর। আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে নিউটাউন শাপুরজি ব্রিজের কাছে। মৃত তরুণী ম্যাকনালী দাস নদিয়ার বাসিন্দা, তিনি শাপুরজি আবাসনে থাকতেন। দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা নাকি বেপরোয়া গতি? খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, একজন মহিলা-সহ মোট তিনজন একটি বাইকে করে শাপুরজি ব্রিজ থেকে নেমে শাপুরজি আবাসনের দিকে যাচ্ছিল। ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা এবং তারপরেই ছিটকে পরে বাইক থেকে তিনজন বাইকের পেছনে সিটে বসে থাকা মহিলা মাথায় গভীর আঘাত পায় এবং চালক-সহ বাকি দু’জন অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মহিলা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.