এবার আর জি করব, ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন , খোদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । জানা গিয়েছে , কলকাতা হাইকোর্টের এই মামলা এবার যেতে পারে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে । তবে আপাতত , এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চের পরিবর্তে হবে ডিভিশন বেঞ্চে । মামলা থেকে সরে দাঁড়ানোর ফলে , নির্যাতিতার পরিবারের নতুন আবেদনের নথিও , প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেন তীর্থঙ্কর ঘোষ ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন , যেহেতু এই মামলায় ইতিমধ্যেই সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা দায়ের করেছে ,পাশাপাশি এই মামলার শুনানিও বর্তমান , তাই সিঙ্গল বেঞ্চের পরিবর্তে ডিভিশন বেঞ্চে মামলা শোনাটাই অনিবার্য ।
বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই এই সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন রয়েছে। গত ডিসেম্বরে , বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পরিবারের তরফে নতুন করে তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয়। সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের আবেদনে ছিল , সিবিআই তদন্ত সরিয়ে নতুন করে SIT গঠন করে তদন্ত করা হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অধীনে ছিল এই মামলায়। এবার সেই মামলা থেকেও সরে গেলেন , কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।







