সিএবি অনূর্ধ্ব ১৮ এর গ্রুপের শেষ ম্যাচে জয়, জয় ক্রিকেট অ্যাকাডেমির সাউথ সাবর্বর্ন ক্লাবের । এদিনের ম্যাচে মুখোমুখি হয় সাউথ সাবর্বর্ন ক্লাব ও আনন্দবাজার পত্রিকা ক্লাব । টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আনন্দবাজার পত্রিকা ক্লাব । তবে ব্যাট করতে নেমে ৪৫ ওভারের মধ্যে মাত্র ৪২ ওভারেই শেষ হয়ে আনন্দবাজার পত্রিকা ক্লাব । তারা গড়ে ২৪২ রান । যা তাড়া করতে নেমে , সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় সাউথ সাবর্বর্ন ক্লাব । ৪৫ ওভারে ১ উইকেটে বিজয়ী হয় তারা ।
সাউথ সাবর্বর্ন ক্লাবের হয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন আদ্রিজ দাশগুপ্ত । মাত্র ৮ ওভার বল করে , ৩৩ রান দিয়ে নিয়ে নেন ৪ উইকেট । তার এই ৮ ওভারের মধ্যে ছিল একটি মেইডেন ওভারও । পাশাপাশি রূপাঞ্জন কান্নার পান ২ টি উইকেট । অপরদিকে সাউথ সাবর্বর্ন ক্লাবের হয়ে ব্যাট হাতে আগুন ঝড়ান ঋষভ গুপ্তা । মাত্র ৮ রানের জন্য শতক হাতছাড়া হয় তার । অর্ধশতক আসে তরুণ বর্মার ব্যাটেও । গড়েন ৬৯ রান । এছাড়াও রনজিৎ পাল গড়েন ৩৪ রান । জয়ের ক্ষেত্রে ব্যাট হাতে সাউথ সাবর্বর্ন ক্লাবকে সহযোগিতা করেন আদ্রিজ দাশগুপ্ত ও স্নেহজিৎ দাসও ।
জয় ক্রিকেট অ্যাকাডেমির প্রত্যেকটি খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাদের কোচ জয় বাগ । তিনি বলেন , ” প্রত্যেকটি ছেলেকে আগামী দিনে আরো ভালো খেলতে হবে । ” তিনি জানান , তিনি আশাবাদী তার দলের অনেক ওপরে খেলা নিয়ে । অনূর্ধ্ব ১৩ তেও গ্রুপ শীর্ষে ছিলেন তারা । অনূর্ধ্ব ১৫ তেও দুটির মধ্যে দুটি ম্যাচই তারা জিতেছেন । তবে ওপরের ম্যাচে কি হয় , এখন সেটাই দেখার বিষয় ।







