দেশ

জাতীয় ভোটার দিবসে বিশেষ বার্তা দিলেন মুখনির্বাচন আধিকারিক রাজীব কুমার

শনিবার অর্থাৎ ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ১৯৫০ সালে ২৫শে জানুয়ারি গঠন হয়। ৭৫ বছর ধরে ভারতীয় নির্বাচন কমিশন সফল ভাবে কাজ করে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, ২০২৪ এ ৬৪.৬ কোটি মানুষ ভোট দিয়েছেন যা সারা পৃথিবীতে একটা রেকর্ড।
এই বছর (২০২৪) প্রায় কোনো রিপোল ও ভায়োলেন্স ছাড়াই ভোট সম্পন্ন করা গিয়েছে।
আমি এই জাতীয় ভোটার্স দিবসে নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই।
ফেক নিউজ যেভাবে বাড়ছে তাতে নির্বাচনের ক্ষেত্রেও তা প্রভাব ফেলতে পারে। ফলে এক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে।
দেশের মোট ভোটার সংখ্যা এই মুহূর্তে প্রায় ৯৯ কোটি। আমরা পৃথিবীর প্রথম দেশ হিসাবে ১০০ কোটি ভোটারের দেশ হতে চলেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.