আবহাওয়া

আবারো বাড়ছে তাপমাত্রা, তাহলে কি এবার পাকাপাকি বিদায় নিচ্ছে শীত? কি বলছে আবহাওয়া দেখে নিন

সরস্বতী পুজোর আগেই সম্পূর্ণ গায়েব শীতের আমেজ। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। উইক এণ্ডে আরও বাড়তে পারে দিন ও রাতের পারদ। সরস্বতী পুজোর পর ফের নামবে পারদ। তবে তা আশানুরূপ নয়। ফলে কার্যত এই মরশুমের শীতের বিদায় ঘণ্টা বেজে গেল বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সপ্তাহ থেকেই সম্পূর্ণ নষ্ট হবে শীতের আমেজ।
বুধবারের পর বৃহস্পতিতেও আবার পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিয়ের উঁচু পার্বত্য এলাকায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়। আগামী তিন দিন ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। কুয়াশার সতর্কতা ৫ জেলায়। ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার ঘনঘটা পয়লা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।

দক্ষিণবঙ্গে বৃহস্পতি, শুক্র ও শনিবার সকালে ঘন কুয়াশার দাপট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ জেলাতে। সরস্বতী পুজোর দিনেও হালকা কুয়াশার সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি কুয়াশা হতে পারে। আগামী তিন দিনে আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস । এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.