লোকসভায় পেশ হলো অষ্টম বাজেট। শনিবার লোকসভা কক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান পড়ে শোনায় সেই বাজেট। এবার সকলেরই প্রশ্ন এই বাজেট কি মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাতে পারবে? কোন কোন জিনিসের বাড়ল দাম? এমনকি কোন জিনিসের দাম কমলো? এই নিয়ে কৌতুহল সকলের। এবারের বাজেটে থাকছে অনেক চমক।
অষ্টম বাজেটে কমে গেল কিছু গুরুত্বপূর্ণ জিনিসের দাম। যার মধ্যে রয়েছে টিভি, মোবাইল, ইলেকট্রিক কার, ইভি ব্যাটারি, ক্যান্সারের ওষুধ। পাশাপাশি নিম্নমুখী হল একাধিক জীবনদায়ী ওষুধের মূল্য সহ বিভিন্ন সার্জিকাল সরঞ্জাম, চামড়ার জিনিস, দেশে তৈরি পোশাক, জাহাজ নির্মাণ সামগ্রী। ২০২৫ থেকে ২০২৬ অর্থ বছরের জন্য এই বাজেটে উল্লেখ জনক ভাবে দাম কমেছে গ্যাসের।
এছাড়াও এই বাজেটে দাম বেড়েছে বেশ কিছু জিনিসের। তার মধ্যে কিছু জিনিস হল প্রিমিয়াম টিভি, প্যানেল ডিসপ্লে, বিদেশি মোটরসাইকেল, ইন্টারেক্টিভ ফ্ল্যাট। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসই দাম কমে যাওয়ায় খানিকটা স্বস্তিতে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা।







