দেশ

ফের লিভ-ইন পার্টনারকে খুব ! গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা : আবারও নারকীয় হত্যার সাক্ষী হল দেশ।এবার প্রেসার কুকার দিয়ে পিটিয়ে লিভ-ইন পার্টনারকে খুন করল এক যুবক। ইতিমধ্যেই আটক করা হয়েছে বৈষ্ণব নামের ওই অভিযুক্তকে।জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় ব্যাঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটে।

ব্যাঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার এক সঙ্গী। নারকীয় এই ঘটনা ইতিমধ্যে দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে।পুলিশ সূত্রে খবর,ঘটনাটি শনিবার সন্ধ্যায় বেগুর এলাকায় ঘটে।প্রথমে বচসা থেকে হাতাহাতি। তারপর প্রেসার কুকার দিয়ে পিটিয়ে লিভ-ইন পার্টনারকে খুন করেন অভিযুক্ত যুবক। রক্তক্ষরণের জেরেই মূলত মৃত্যু হয়েছে ওই তরুণীর। পুলিশ জানিয়েছে, কেরালার বাসিন্দা বৈষ্ণব এবং দেবা তিন বছর ধরে বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাট ভাড়া করে ছিলেন। অভিযুক্ত তার গার্লফ্রেণ্ডের সঙ্গে প্রতারণা করে বলেই সন্দেহ। তা নিয়েই বচসা হয় দুজনের মধ্যে।

সিনিয়র পুলিশ অফিসার সি কে বাবা বলেন, ‘দুজনেই লিভ-ইন সম্পর্কে ছিলেন। দুজনেই কেরলের বাসিন্দা। কিছু দিন আগে, বৈষ্ণবকে নিয়ে দেবার মনে সম্পর্কে কিছু সন্দেহ দানা বাঁধে । তার থেকেই শুরু হয় তুমুল অশান্তি। গতকালও একই ঘটনা নিয়ে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই দম্পতি। মহিলাকে প্রেসার কুকার দিয়ে বারে বারে আঘাত করা হয়। রক্তক্ষরণের জেরেই ওই মহিলার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর জিজ্ঞাসাবাদ চলছে’। এ ঘটনায় বেগুর থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.