দেশ

মহাকুম্ভে বাস- গাড়ির সংঘর্ষে মৃত ১০ আহত ১৯

সঙ্গমে স্নান যাত্রার আগেই ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পুণ্যার্থী। দুর্ঘটনায় মৃত ১০ আহত ১৯।
গতকাল রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে সংঘর্ষ হয় বাস ও বোলেরো গাড়ির মধ্যে। ঘটনাস্থলেই মৃত বোলেরো গাড়িতে থাকা ১০ জন পুণ্যার্থী। মৃতদের সকলের বাড়ি ছত্তিশগড়ের কোরবা জেলায়। গাড়িতে থাকার ব্যক্তিরা প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছিলেন। ওপরদিকে, বাসে থাকা যাত্রীরা সঙ্গমে স্নান সেরে বারাণসীর পথে রওনা হয়েছিল। এই পথ দুর্ঘটনায় জখম হন ১৯ জন বাসযাত্রীও।
প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় সংঘর্ষ হয় বোলেরো গাড়ির সঙ্গে বাসের। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে আগত পুণ্যার্থীরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে স্নান যাত্রার পথেই, মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে ভক্তদের বোলেরোর সংঘর্ষ হয়।
এই ঘটনায় প্রয়াগরাজের অ্যাডিশনাল এসপি বিবেক চন্দ্র যাদব জানিয়েছেন, ‘ছত্তিশগড় থেকে মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্বরূপ রানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে’। রাস্তায় একাধিক নিরাপত্তা থাকার পরেও এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল পুলিশ সেটাই খতিয়ে দেখছে।
অনুমান, গতির নিয়ন্ত্রণ হারানোর ফলেই রাতের অন্ধকারে সংঘর্ষ বাস গাড়ির। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেনপাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.