পশ্চিমবঙ্গের বুকে ঘটেই চলেছে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা। নারকেলডাঙার অগ্নিকান্ডের পর বোলপুর ও তারাতলা আগুন লেগে যায়। কিছুদিন আগেই শিয়ালদহ স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা সামনে আসে। এবার প্রায় সপ্তাহের শেষে ফের অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই একের পর এক গাড়ি।
শনিবার শনিবার সকাল ঠিক ১১ঃ০৮ ইএম বাইপাসের সংলগ্ন আরুপোতার গ্যারেজে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই গ্যারেজে তেল মবিলের মতো বিভিন্ন ধার্য পদার্থ থাকায় ক্ষনিকের মধ্যে সেই আগুন দাউ দাউ করে চারিদিকে ছড়িয়ে পরে। ঝলসে জায় কম করে ১০ থেকে ১২ টি গাড়ি। সেই গাড়ি গুলির মধ্যে ছিল বেশ কিছু নামকরা ব্রান্ডের গাড়ি।
এরপর এই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। বাইপাসের ধারের এলাকা ঘিঞ্জি থাকায় আগুন ছড়িয়ে পরার সম্ভাবনা ছিল। এমনকি গোটা গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। তবে দমকলের ঘন্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিকরা খতিয়ে দেখছে কি কারনে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটলো।







