কলকাতা

বিরিয়ানির দোকানে অগ্নিকান্ড চাঞ্চল্যের পরিবেশ ধর্মতলায়

ফের অগ্নিকান্ড কলকাতায়, এবার জনপ্রিয় বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ডে আতঙ্ক ধর্মতলায়।
শনিবার সকালে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ধর্মতলায়। ধর্মতলার নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশের খাবারের দোকানে আগুন লাগে। অঞ্চলটি ঘুপচি হওয়ায় দ্রুত আতঙ্ক ছড়িয়ে পরে। আগুন লাগার সাথে সাথেই খবর দেওয়া হয় দমকলে । দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
এই আগুনের জন্য সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় ধর্মতলায়। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি কারণ সকালের দিকে ধর্মতলায় অনেক দোকানই বন্ধ ছিল, ফলে কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনায় ধর্মতলায় যানবাহন চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ করা হয়। পাশাপাশি এর আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.