সম্প্রতি দুবাইয়ের মাটিতে খাদানের দাপট দেখিয়ে দেশে ফিরেছেন প্রয়োজক তথা অভিনেতা দীপক অধিকারী। খাদানের পর্ব মিটতে না মিটতেই জোর কদমে প্রস্তুতি চলছে ‘রঘু ডাকাতে’র প্রোডাকশনের। যেখানে গল্পের সঙ্গে চমক থাকছে কাস্টিংয়ের।
এরপরই ২০২৫ এর ফের দেবের প্রযোজিত সিনেমায় নায়কের সঙ্গে জুটি বাঁধছেন খাদানের কিশোরী ইধিকা পাল। এছাড়াও কিছুদিন আগেই ঘোষণা হয়েছে খল চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের নাম। এবার খাদানের হিরোইনের নামও রঘু ডাকাতের কাস্টিংয়ের জন্য নিশ্চিত করলেন প্রযোজক দেব। চমকের এখানেই শেষ নয়, এখনো কাস্টিংয়ে রয়েছে আরো চমক।
গোলন্দাজ সিনেমার পর ফেল রঘু ডাকাতের পরিচালনার দায়িত্ব নিতে চলেছে ধ্রুব ব্যানার্জি। এমনকি সবকিছু ছাড়াও রয়েছে রঘু ডাকাতের কাস্টিংয়ে রয়েছে এক বিশেষ চমক। এছাড়াও এমন একজনকে এই সিনেমা বিশেষ চরিত্রে দেখা যেতে পারে যিনি রাজনৈতিক ময়দানে নায়কের প্রতিপক্ষ। তবে সিনেমার ক্ষেত্রে দুজনেই একই ফ্রেমে বন্দী হতে চলেছে। এবার রঘু ডাকাত সিনেমায় বিশেষ চরিত্রে নায়ক কাস্ট করতে চলেছেন অভিনেত্রী রুপার গঙ্গোপাধ্যায়কে। এই ছবির শুটিং এর আগেই এত চমক দেখে মানুষের মধ্যে এই সিনেমা দেখার জন্য কৌতহল দিনে দিনে বেড়েই চলেছে।







