খেলাধুলা

ইডেনে সৌরভের চাল, গম্ভীরের পরিকল্পনায় জল! পিচ নিয়ে তুঙ্গে উত্তেজনা

কলকাতা: তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট জীবনে যেমন আপোষ করেননি, প্রশাসক হিসেবেও নিয়মের বাইরে যাওয়ার মানুষ নন। ফলে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের চাহিদা থাকলেও, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ নিজের কর্তব্য থেকে একচুলও সরলেন না।

সূত্রের খবর, গম্ভীর চেয়েছিলেন ইডেন গার্ডেনসের উইকেটে জল না দেওয়া হোক, যাতে পিচ শুকনো থাকে এবং স্পিনারদের জন্য বাড়তি সুবিধা পাওয়া যায়। কিন্তু সিএবি (CAB) সেই পরিকল্পনায় পাল্টা চাল দেয়। বুধবার ভোরে পিচে জল দেওয়া হয় নিয়মমাফিক। ভারতীয় দলের অনুশীলনের পর সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা মাঠ ঢাকা রাখা হলেও, পিচ খোলা ছিল—যাতে প্রাকৃতিক শিশিরে ভিজে যায় মাটি।

অর্থাৎ, কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কৌশলে পিচে কৃত্রিমভাবে জল না দেওয়া হলেও, প্রকৃতির শিশিরে ভিজে গেছে উইকেট। ফলে ভারতীয় দল যেমন টার্নিং ট্র্যাক আশা করেছিল, ঠিক তেমনটা আর পাওয়া সম্ভব নয়।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, সৌরভ স্পষ্ট নির্দেশ দিয়েছেন—“খেলা পাঁচ দিন চলবে, তিন দিনে শেষ করা যাবে না।” সেই কারণেই অতিরিক্ত টার্নিং ট্র্যাক তৈরি না করে ব্যালান্স রাখা হয়েছে পিচে।

ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলও বুধবার বলেন, “গতকাল একরকম উইকেট দেখেছিলাম, আজ কিছুটা আলাদা লাগছে। কাল সকালে এসে দেখতে হবে ঠিক কী অবস্থায় আছে। ভারতে সাধারণত স্পিনাররা বেশি সুবিধা পায়, তবে ইডেনের এই মাটিতে বল একটু দ্রুত আসে, ফলে জোরে বল করা স্পিনারদের সুবিধা হতে পারে।”

সব মিলিয়ে, ভারতীয় শিবিরে স্পিনের খেলা ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সৌরভ-সুজনের এই যৌথ চাল নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইডেনের পিচ এখন শুধু ম্যাচের নয়, রাজনীতি ও কৌশলের কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.