হাড়োয়ার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা এলাকায় সরকারি খাস জমির মেছোভেরির টাকা না পেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে অঞ্চল সভাপতি,অভিযোগ অস্বীকার অঞ্চল সভাপতির।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে আমতা এলাকায় মেছোভেরি টাকা না পেয়ে বিক্ষোভ আদিবাসী সহ গ্রামবাসীদের।কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ,অঞ্চল সভাপতি পুরো টাকায় আত্মসাৎ করেছে বলে অভিযোগ। তিনি রাজনৈতিক চক্রান্তের স্বীকার দাবি অঞ্চল সভাপতির,আদিবাসী ও গ্রামবাসীরা যাতে টাকা পায় তার জন্যই তিনিও আন্দোলন করেছেন বলে জানালেন অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সি।একাধিক মেছোভেরি দেওয়ান ঘেড়ি,ভানুর ভেড়ি,গাজিতলা,কাকড়াতলা সহ প্রায় এক হাজার বিঘা খাস জমি বছরে প্রায় খাজনার পরিমাণ সাত থেকে আট কোটি টাকা পুরো টাকাটাই গ্রামবাসীদের মধ্যে বন্টন করা হয়। কিন্তু 2019 সাল থেকে সেই টাকা পুরোটাই আত্মসাৎ করছে অঞ্চল সভাপতি এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের।অন্যদিকে অঞ্চল সভাপতি ষ্পট দাবি প্রতি বুথ কমিটিতে এই টাকা দেওয়া হয় তারাই বন্টন করে তারা এখন গরিব মানুষকে টাকা দিচ্ছেন না।অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি উড়িয়ে অঞ্চল সভাপতি বলেন,এক টাকাও দুর্নীতি করেননি প্রায় হাজার বিঘা জমির ৮ কোটি টাকা দুর্নীতি হওয়ায় তিনি একাধিকবার জেলা নেতৃত্বকে জানিয়েছে কিন্তু কোন সূরাহা হয়নি।







