আবারো হাড়হিম করা ঘটনা ঘটলো রাজস্থানের বারমেরে অঞ্চলে। সূত্রের খবর,সারাদিন ফোনে ভূতের রিলস দেখতেন স্ত্রী, রাতে ঘুমের মধ্যে অশরীরী আত্মাদের সঙ্গে কথাও বলতেন স্ত্রী।আর এই ভয়ে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন মৃতার নিজ স্বামী। মেয়ে বাধা দিতে গেলে তার ওপরেও চড়াও হয় ওই অভিযুক্ত।
অভিযুক্তের নাম চুন্নিলাল। গত, সোমবার গভীর রাতে ঘুমের ঘোরে স্ত্রী কথা বলতে দেখেই কুড়ুল দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। মা জিয়ো দেবীর চিৎকারে ছুটে আসে মেয়ে সুমিত্রা। বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও কুড়ুল দিয়ে তাকেও আঘাত করতে পিছু পা হননি চুন্নিলাল। চেঁচামেচির আওয়াজ পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন প্রতিবেশীরা। পরিস্থিতি দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিয়ো দেবীকে। তবে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিসকেরা। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে মেয়ে সুমিত্রার।
পুলিশের সূত্রের খবর,মানসিকভাবে অসুস্থ ছিলেন নিহত জিয়ো দেবী। সারাদিন মোবাইলে ভূতের রিলস দেখতেন বলেই জানান। ফলে রাতে ঘুমের ঘোরে একা-একাই বকবক করতেন তিনি। এতে স্বামী চুন্নিলাল ভাবেন পরিবারের খুঁটিনাটি সব ভূতকে জানাতেন স্ত্রী, তাই ভয়ে তাঁকে খুনের পথ বেছে নেন ওই অভিযুক্ত।







