দিন শেষে ঘরের ছেলে ফিরল ঘরে । শাসক দল থেকে কংগ্রেস প্রত্যাবর্তনের পর , প্রণব পুত্র জানান , “অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেসে ছেড়ে” । ৫ বছর পর ঘর বাওপসি হলো অভিজিৎ মুখার্জির। বুধবার দুপুর ১ টা নাগাদ বিধানভবনে সরকারি ভাবে কংগ্রেসে ফেরার কথা ঘোষণা করেন অভিজিৎ মুখার্জি । এদিন বিধানভবনে উপস্থিত ছিলেন , প্রদেশ সংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক গুলাম আহমেদ মীর-সহ আরো অনেকে ।
২১ এর জুলাই তে , তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন প্রণব পুত্র । ৫ বছর পর , হাত শিবিরে ফিরলেন তিনি । ফিরতেই কংগ্রেসের প্রশংসা শোনা গেলো অভিজিৎ মুখার্জির মুখে । তিনি এদিন বলেন , “আমার আজ দ্বিতীয় জন্মদিন। কংগ্রেসে আসা সম্ভব হল সনিয়া গান্ধীজি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীদের জন্য। কংগ্রেস ছাড়া ভারতবর্ষে সকলকে ধরে রেখে জাতি-ধর্ম-নির্বিশেষে আর কোনও দল আর নেই।” তিনি আরো বলেন , “আমায় যে কাজ দেওয়া হবে সেটা তো করবই । তাছাড়াও প্রত্যন্ত জায়গায় গিয়ে যাম যাঁরা কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার কাজ করব।”
অভিজিৎ মুখার্জিকে দলে ফেরৎ পেয়ে , খুশি প্রদেশ কংগ্রেস সভাপতিও । শুভঙ্কর সরকারের কথায় , “কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই। অভিজিৎ মুখাপাধ্যায়ের কংগ্রেসে এসে সেটাই প্রমাণ করলেন।”







