বড় পর্দায় একের পর এক অ্যাভেঞ্জার্সের পার্ট এসেই চলেছে। অন্যদিকে বলিউডে একই সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান ও তার মেয়ে। তার মধ্যে জোর জল্পনা শুরু হলো নায়কের হলিউড এ কাজ করা নিয়ে। এবারে কি পরবর্তী অ্যাভেঞ্জার্সে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে কিং খানকে?
সম্প্রতি শুরু হতে চলেছে কিং সিনেমার শুটিং। বর্তমানে শাহরুখ খান ব্যস্ত সেই সিনেমার শুটিং নিয়ে। যেখানে দেখা যাবে সেই তারকার কন্যা সুহানা খান। এরই মধ্যে গত বেশ কিছুদিন আগে দুবাইতে দেখা গিয়েছিল শাহরুখ খানের সিনেমার ট্রেলার। পাশাপাশি অভিনেতার জন্মদিনে বুর্জ খলিফায় ভেসে ওঠে তাঁর ছবি। যাতে স্পষ্ট শাহরুখ খানের বিশ্বজোড়া খ্যাতি। অন্যদিকে ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। আবহাওয়ার মধ্যেই জোর জল্পনা তৈরি হলো।
এর আগেই শাহরুখ খান একটি অনুষ্ঠানের মধ্যে সাক্ষাৎকারে এভেঞ্জারসে কাজ করার ক্ষেত্রে ইচ্ছে প্রকাশ করেছিলেন। এছাড়াও অ্যাভেঞ্জারসে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করেছেন অ্যান্থনি ম্যকি। সেই হলিউড তারকার মুখেও উঠে এসেছে কিং খানের নাম। কোন বডির অভিনেতা যদি এই সিনেমার অভিনয় করার জন্য নির্বাচন করতে হয় তাহলে একমাত্র বলিউডের বাদশার নাম। যার ফলে আরো জোরালো হয়েছে শাহরুখ খানের হলিউড এ কাজ করার জল্পনা।







