খেলাধুলা

১৫ ওভারের খেলায় রূদ্ধশ্বাস জয়, বিজয়ের ‘ধোনি’ ক্রিকেটমহলে

ফাইনালে রূদ্ধশ্বাস জয়! ট্রফি জেতার পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধোনির উবাচ, ‘সমস্ত দিক বিচার করে দেখলে, আমার অবসর নিয়ে নেওয়া উচিত। এটাই সঠিক সময়। কঠিন কাজ হল, আরও নয় মাস এভাবে চালিয়ে যাওয়া এবং পরের মরশুমের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া। দেখতে হবে শরীর কতটা সাহায্য করে।‘ তাঁর সংযোজন, ‘তবে আমি এটা অবশ্যই বলব যে চেন্নাই সুপার কিংস ফ্যানেদের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আরও একটা আইপিএল মরশুম খেলা যেতেই পারে। যেভাবে ওরা আবেগ এবং ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছে, সেইদিকে তাকিয়ে এটুকু তো আমি করতেই পারে। এটা আমার কেরিয়ারের একটা অংশ। আমি এখান থেকেই শুরু করেছিলাম। গোটা মাঠ আমার জন্য চিৎকার করেছে। ফলে চেন্নাইয়ের জন্য আরও একটা মরশুম আমি খেলতেই পারি’।

 

টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ভাল রানের রেকর্ড গড়ে টাইট্যান্স। সেই রান তাড়া করতে হলে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকেও গড়তে হত সেরকম নজির। তবে ডিএলএস মেথডে রান কমে যাওয়ায় কমল ওভারও। সেই দিক থেকে নজির গড়েই পাঁচে পাঁচ সিএসকের।

 

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা এই জয় ধোনিকে উৎসর্গ করেন। জাদেজার কথায়, ‘আমাদের দলের বিশেষ সদস্যের নাম, মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে এই জয় উৎসর্গ করছি। যে মাঠেই খেলতে গিয়েছি বিশাল সমর্থন পেয়েছি। সেই সব সমর্থককে ধন্যবাদ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.