খেলাধুলা

ঘরের মাঠে প্রাক্তন দলকে হারিয়ে প্রথম দুইয়ের লক্ষ্যে খালিদ জামিল

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার জমশেদপুর এফসি মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসির। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে হতে চলা এই ম্যাচ দুই দলের জন্যই প্লে-অফের দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে জামশেদপুরের কোচ খালিদ জামিলের প্রধান লক্ষ্য হচ্ছে প্রাক্তন দল নর্থইস্টকে হারিয়ে লিগ টেবিলে প্রথম দুইয়ে ওঠা।

নর্থইস্ট ইউনাইটেড দুর্দান্ত ফর্মে আছে। চলতি মৌসুমে তারা টানা চারটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থেকে এসেছে, যেখানে সর্বশেষ জমশেদপুরের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল তারা। আরেকটি জয় তাদের আইএসএলে সপ্তমবারের মতো কোনো দলের বিপক্ষে লিগ ডাবল সম্পন্ন করতে সাহায্য করবে।

তবে জমশেদপুরও নিজেদের মাটিতে বেশ শক্তিশালী। ঘরের মাঠে তারা ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে। কেবল ওড়িশা এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া এক মৌসুমে জমশেদপুরের চেয়ে বেশি হোম ম্যাচ জিতেছে। পাশাপাশি, নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে কখনো হারেনি জমশেদপুর।

জমশেদপুরের আক্রমণভাগ মূলত বিদেশিদের ওপর নির্ভরশীল। তাদের ছয় বিদেশি ফুটবলার গোল করেছেন, তবে ভারতীয় ফুটবলারদের অবদান কম, যা তাদের বড় ম্যাচে চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এবার আইএসএলে সর্বোচ্চ প্রত্যাশিত গোল (xG) তৈরি করেছে (২৯.৯৫)। বাস্তবে তারা ৩৭টি গোল করে নিজেদের প্রত্যাশিত পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে।

দুই দলের মধ্যকার ১৫ দেখায় জমশেদপুর ৬টি ম্যাচ জিতেছে, নর্থইস্ট ইউনাইটেড জিতেছে ৩টি, আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে। তবে এবারের লড়াইয়ে ফল কী হবে, তা নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্স ও সাম্প্রতিক ফর্ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.