পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে উত্তরবঙ্গে বিজেপির ভাঙ্গন হালে পানি পেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে বিধানসভায় বড় প্রস্তাব আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বিজেপি অনেকটা ব্যাকফুটে পড়ে গেছে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জঙ্গলমহলও উত্তরবঙ্গে বিজেপি গড়ে থাবা বসাতে মরিয়া তৃণমূল।সেই লক্ষ্যেই সারি ও সারনা ধর্মের স্বীকৃতির দাবিকে সমর্থন করে, আদিবাসী সমাজের আবেগকে ছুঁতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ থাকায় প্রস্তাব পাস করে নেওয়ার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ঘাস ফুল শিবির। তারপরেই কেন্দ্রকে দাবি জানাবে রাজ্য সারি ও সারনা ধর্মের সাংবিধানিক স্বীকৃতির জন্য। আগামী ১৩ ই ফেব্রুয়ারি, বিধানসভায় নয়া দুই প্রস্তাব রাখতে পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এর মধ্যে জঙ্গলমহলের প্রস্তাবের পাশাপাশি উত্তরবঙ্গকে নিশানায় রেখে বঙ্গভঙ্গের বিরুদ্ধেও প্রস্তাব আনতে পারে রাজ্য। আদিবাসীদের প্রস্তাবে বিরোধীতা করলে বিজেপি রাজনৈতিকভাবে আদিবাসী বিরোধী বলে চিহ্নিত করবে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে বিজেপির অভিযোগ, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ তৈরির সময়েই সাংবিধানিকভাবে গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবী মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন ভোট ফিরে পেতে বিভিন্ন নাটক করছে রাজ্য সরকার।







