পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে আন্তঃ বাগিচা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ দাগাপুর ফুটবল ময়দানে। আজ সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। বলে সট্ মেরে তিনি জানালেন আমি ছোট থেকেই ইষ্টবেঙ্গলের ভক্ত। ফুটবলকে প্রচণ্ডভাবে ভালোবাসি। তাই যেকোন জায়গা থেকেই আমন্ত্রন পেলে চলে আসি। আর এই প্রতিযোগিতা প্রচণ্ডভাবে জনপ্রিয়। তাই সবার কথা মাথায় রেখেই চলে আসি।
মেয়র নিজে ঘোষনা করেন এই প্রতিযোগিতায় তিনি ব্যক্তিগতভাবে সবাইকে পুরষ্কৃত করবে। আমি চাই বাংলাতে আবার ফুটবল শুরু হোক, কারন বাংলাতে মানুষ ফুটবলকে ভালোবাসে।







