বিনোদন

দুর্ঘটনায় আহত হওয়ায় স্থগিত সঙ্গীত শিল্পী বিশাল দাদলানির কনসার্ট

বলিউডের সঙ্গীত সুরকার ও গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হল বিশাল দাদলানির। এমনকি ‘ইন্ডিয়ান আইডল’-এর মতো রিয়েলিটি শোয়ের বিচারকের আসন গ্রহণ করেছে। তবে কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পরায় স্থগিত করতে হয় গায়কের পুনের কনসার্ট। সেই বিষয়ে বলিউডের এই জনপ্রিয় সুরকার সোশ্যাল মিডিয়া পোস্ট করতেই শোরগোল পরে যায় নেটিজেনদের মধ্যে।

এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর বয়স ৫১ বছর। এই বয়সে দাড়িয়ে গলায় যেরকম সুর রয়েছে সেরকমই রয়েছে গানের মধ্যে অভিনবত্ব। শুধু তাই নয় সবকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অনেক সময় তাকে দেখা যায় গানের সঙ্গে সঙ্গেই শৈল্পিক কাজ ও ব্যক্তিগত চিন্তা-ভাবনা নিয়ে অনুরাকিদের সঙ্গে ভাগ করে নিতে। এটা সেখানেই তার দুর্ঘটনার বিষয়ে সকলকে জানালেন। সম্প্রীতি তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখানে তিনি আহত হয়েছেন। যার ফলে গায়ক পুনেতে নিজের গানের কনসার্টের পিছিয়ে দিলেন। পাশাপাশি টিকিট ক্রয় করেছেন তাদের তাকেও ফিরিয়ে দেবে বলে আশ্বাস দেন গায়ক। তবে এই পোস্ট দেখার পর থেকে গায়কের ভক্তরা বেশ চিন্তিত হয়ে যায়।

ইনস্টাগ্রামে সঙ্গীত শিল্পী বিশাল দাদনানি লিখেছেন, “দুর্ভাগ্য। আমার একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। এই কারণে আমাকে আমার কনসার্ট স্থগিত করতে হবে। আমি আপনাদের স্বাস্থ্যের আপডেট দেব, আমি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসব। পুনেতে আবার দেখা হবে।আমি দুঃখিত যে আমাকে আমার কনসার্ট বাতিল করতে হয়েছে। তবে সবাই তাদের টিকিটের টাকা ফেরত পাবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.