আজ, সোমবার বিকেল ৫টায় ফের জুনিয়র ডাক্তারদের কথা বলার জন্য আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে, নিজের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।
উল্লেখ্য, এর আগে দুইবার ভিডিও-লাইভস্ট্রিমিং-এর শর্তে ভেস্তে যায় বৈঠক আজ কী হয়, সেদিকেই নজর এবার।
আগেরবার কালীঘাটের বৈঠকের জন্য সরকারের তরফ থেকে ভিডিওগ্রাফির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সেই ভিডিও দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। তাতে ওঠে আপত্তি চিকিৎসকদের তরফে। মিটিং হয় না।
আজ, আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের। সোমবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আসতে বলা হয়েছে আন্দোলনকারীদের। তবে, বৈঠকে জুনিয়র চিকিৎসকরা যোগদান করবেন কিনা, তা এখনও জানা যায়নি। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, স্বাস্থ্যভবনের সামনে এক সপ্তাহ ধরে চলচজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কিঞ্জল নন্দর মন্তব্য, ‘আমরা আমাদের ন্যায়ের পথে আছি। নাটক, ছবি আঁকা, আন্দোলন; সবই করব, এবং তা সবার সামনে প্রকাশ্যে করব। কারণ আমরা কোনও মিথ্যে বলছি না।’







