রাজনীতি

রাজ্যের জন্য পৃথক পতাকার দাবি মনোরঞ্জন ব্যাপারির

ফের খবরের শিরোনামে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। এর আগের দিন রিক্সা চালিয়ে বিধানসভায় যাওয়ার চেষ্টা করে চর্চা এসেছিলেন তিনি। এবার তিনি রাজ্যের জন্য আলাদা করে পতাকার দাবি করলেন বিধানসভায়।

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের আলাদা করে গান তৈরি করার বিষয়। সেই মন্তব্যের রেশ টেনে এনে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির এক দাবি তুললো। এখনো পর্যন্ত সারা দেশের পতাকাকে রাজ্যের যেকোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এতদিন পর পর্যন্ত রাজ্যের আলাদা করে কোন পতাকা নেই। এবার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি বিধানসভায় রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি জানালো।

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বেপারী জানিয়েছেন,” একটা জাতি গড়ে ওঠে ভাষা, সাহিত্য, সংস্কৃতি দিয়ে। সেটা যখন শক্তিশালী সেই জাতির সারা ভারতে তার পরিচিতি হয়। বাংলা জাতি মেধায় উন্নত জাতি হিসেবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এমনকি আমি জানতে পেরেছি ভারতবর্ষের অনেক রাজ্যে নিজস্ব সঙ্গীত রয়েছে। এছাড়াও নিজস্ব পতাকা রয়েছে। সব রাজ্যের না থাকলেও কিছু কিছু রাজ্যে রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্য সঙ্গীতের প্রস্তাব এসেছে। সেরকম আমি আবেদন দেখেছি রাজ্যে নিজস্ব পতাকা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য। যেখানে রাজ্যে বৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা যাবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.