জেলা

ভরা রাস্তায় যুবককে কুপিয়ে খুন, আতঙ্কে পথচারিরা

সাত-সকালে রাস্তা দিয়ে যাতায়াতের সময় হতবাক পথচারীরা। মর্মান্তিক দৃশ্য দেখেই চিৎকার শুরু করল তাঁরা। ভরা রাস্তায় এক মহিলা কাটারি দিয়েছি কোপাচ্ছেন এক যুবককে। রক্তে ভাসছে গোটা রাস্তা। ভয়াবহ ঘটনা কেউ আটকাতেও পারছেন না। কারণ, সাহসে কুলোয়নি কারও। পরবর্তীতে খবর দেওয়া হল পুলিশে। তাঁর এসেই গ্রেফতার করলো মহিলাকে।
সূত্রের খবর, মৃত যুবকের নাম সামিম মণ্ডল বয়স ৩৪ এবং অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল। তাঁরা দুই জনই বিবাহিতত। অভিযুক্ত মহিলার দাবি,যুবকের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে চিড় ধরে। মহিলা জানান, কিন্তু সামিম তাঁর পিছু ছাড়ছিল না। ক্রমাগত বিরক্ত করছিল। এই দিনও বাইক নিয়ে ওই গৃহবধূর বাড়ির সামনে হাজির হয়েছিল।
অভিযোগ, তারপরই রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কোপাতে শুরু করেন মহিলা। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
মৃতের স্ত্রী জানান, “ও গাড়ি নিয়ে যাচ্ছিল। অ্যাসিড ছুড়েছে। তখন আমার স্বামী পড়ে যান। তারপর কোপ মারে ওর ইয়ে তে। একের পর এক কোপ মারে ওর ঘাড়ে। কিন্তু কেন মেরেছে আমি জানি না।” মৃতের দিদি বলেন, “আমার ভাই তো ওকে দিদি বলে ডাকত। গতকালও আমার বাড়িতে গিয়েছিল। ও মেরেছে আমার ভাইকে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.