শুধুই অভিনয়ই নয়, সৌন্দর্যে বহু বলিউডি নায়িকারা কোটি কোটি দর্শকের মনে বসবাস করে থাকেন ৷ দেখা ভাবভঙ্গি, অভিনয়ের সঙ্গে সঙ্গে উচ্চতার ক্ষেত্রে শুধুই ক্যাটরিনা ও দীপিকা পাড়ুকোন নয় ৷
বহু নায়িকা আছেন যাঁরা বাকি সব গুণের সঙ্গে সঙ্গে উচ্চতাও বিশেষ করে নজর কাড়ে ৷ বিশেষ উচ্চতা থাকলে তবেই মডেলিং-এ আসা যায় ৷ ছবিতে সুযোগ পাওয়া যায় ৷
বেশ কয়েকজন নায়িকা আছেন যাঁদের উচ্চতা ঠিক অনেকটাই বেশি ৷ এই অভিনেত্রীদের ছবিতে সুযোগ দেওয়ার আগে পরিচালক ও প্রযোজকদের বহুবার ভাবতে হয় ৷
চলুন জেনে নেওয়া যাক উচ্চতা সম্পন্ন বলিউ ড নায়িকাদের তালিকা :
1) যুক্তমুখী :-
১৯৯৯ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন যুক্তামুখী, তাঁকে বলিউডের সব থেকে লম্বা নায়িকা বলা হয়। তাঁর উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি ৷ হিল পরলে বিগ বির থেকেও তিনি লম্বা।
2) দীপিকা পাডুকোন :-
দীপিকা পাড়ুকোন ইন্ডাস্ট্রির অন্যতম উচ্চতা সম্পন্ন নায়িকা ৷ তাঁর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, তিনি অন্যতম উচ্চতাসম্পন্ন বলিউডের নায়িকা ৷
3) ক্যাটরিনা কাইফ :-
ক্যাটরিনা কাইফের উচ্চতাও অত্যন্ত বেশি ৷ তাঁরও উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, অর্থাৎ দীপিকা পাড়ুকোনের মতই ৷ শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাসে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছেন
শুনতে পাওয়া যাচ্ছে এবার ফারহান আখতারের জি লে জরা ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে
4) সোনম কাপুর :-
ভাল উচ্চতার তালিকায় সোনম কাপুরও তালিকাভুক্ত, তাঁরও উচ্চতা ক্যাটরিনা, দীপিকার মত ৫ ফুট ৯ ইঞ্চি ৷ ছেলে নিয়েই বর্তমানে ব্যস্ত সোনম ৷
5)কৃতি শ্যানন :-
কৃতি শ্যাননেরও উচ্চতা অনেকটাই ।তাঁর উচ্চতাও ৫ ফুট ৯ ইঞ্চি, শেষবারের মত নেটফ্লিক্সের ছবি দো পত্নীতে অভিনয় করেছেন ৷ তেরে ইশক মে ছবিতেও দেখতে পাওয়া যাবে কৃতি শ্যাননকে ৷







