বিনোদন

চিরঘুমের দেশে পাড়ি দিলেন জনপ্রিয় কান্নার কৌতুক অভিনেতা

বিনোদন দুনিয়ায় সামনে আসছে একের পর এক দুঃসংবাদ। টলিউড থেকে শুরু করে বলিউড এমনকি হলিউড ইন্ডাস্ট্রিতে ঘটে চলেছে একের পর এক নক্ষত্র পতন। ওড়িষ্যার অভিনেতা উত্তম মহান্তি থেকে শুরু করে গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী ফেলি ফানাই, টেলিভিশনের অভিনেতা আমান জয়সওয়াল সহ বাঘা যতীনের পরিচালক অরুণ রায় ছাড়াও মনোজ কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হলো জনপ্রিয় কান্নার কৌতুক অভিনেতা ব্যাঙ্ক জনার্দনের নাম।

কৌতুক অভিনেতা ব্যাঙ্ক জনার্দন চলচ্চিত্র জগতে নিজের পথ চলা শুরু করেছে টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে। সেই ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে পাপা পান্ডু, জোকালি এবং রোবো ফ্যামিলির মতো জনপ্রিয় ধারাবাহিক। এমনকি তিনি ৫০০টির বেশি সিনেমায় কৌতুক শিল্পী হিসেবে অভিনয় করেছেন। তারমধ্যে ব্যাপকভাবে অভিনেতা জনপ্রিয়তা কুড়িয়েছেন তারলে নান মাগা, গণেশ সুব্রহ্মণ্য এবং কৌরবের মত সিনেমায়। পাশাপাশি থাকে পোষাক কলাবিদ্যা সংঘের একটি নাটকে নায়কের চরিত্রে দেখা গিয়েছে তাকে। ৭৭ বছর বয়সের শেষ অভিনেতার জীবনযাত্রা।

২০২৩ সালে বিপ্লবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। পরে অবশ্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসেন তিনি। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর সোমবার ভোর রাতের ঠিক ২:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া নেমে আসে সিনে দুনিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.