বলিউডে কখনো নায়ক আবার কখনো খলনায়কের চরিত্রে পর্দায় বেশ জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত রণদীপ হুডা। তবে তিনি শুধু বড় পর্দায় কাজ করেন এমনটাই নয়। বরং পর্দার পাশাপাশি পাল্লা দিয়ে কাজ করেছেন বিভিন্ন থিয়েটারের মঞ্চে। সেখানেই অভিনেতা প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন লিন লাইশ্রামের সঙ্গে। এবার এই তারকা দম্পতির দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে সামনে আনলেন প্রথমবার মা-বাবা হওয়ার খবর। যা দেখে কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।
সম্প্রতি বলিউডে প্রথম সন্তান লাভ করেছেন ক্যাটরিনা কাইফ, পারিনিধি চোপড়া, কিয়ারা আদবানীর মতো তাবড় তাবড় তারকারা। এবার সেই তালিকায় যোগ হলো রণদীপ পত্নীর নাম। নাসিরুদ্দিন শাহ-র থিয়েটার গ্রুপ ‘মটলি’তে এই দুই তারকার প্রথম আলাপ হয়। যেটা ছিল তাঁদের প্রেমের সম্পর্কের সূচনা। তারপর প্যান্ডেমিকের সময় এই দুই তারকা লিভ ইন করতে শুরু করেন। এরপর ২০২২ সালে সমাজমাধ্যমের সেই সম্পর্কের সীলমোহর দিয়েছেন। পরবর্তীতে ২০২৩-এর ২৯ শে নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ হুডা ও লিন লাইশ্রাম।
সেই থেকে শুরু হয় তাদের বিবাহিত জীবনের পথ চলা। এরপর কেটে গিয়েছে প্রায় দুটি বছর। এবার দু বছরের বিবাহ বার্ষিকীতে তাদের জীবনে এলো সবচেয়ে বড় সুখবর। তারা এবার দুই থেকে তিন হতে চলেছেন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। যা দেখামাত্রই কমেন্ট বক্সে ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে নেটিজেনদের ও একাংশ।
এ প্রসঙ্গে তারকাদম্পতি রণদীপ হুদা ও লিন লাইশ্রাম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দু’বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এখন আমাদের ছোট্ট সোনা আসছে।’







