কালার্স বাংলায় জমজমাট ভাবে চলছে বহু রিয়্যালিটি শো। এই সমস্ত রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হল মাস্টারশেফ। যেখানে অনেক সময় উঠে আসে প্রতিযোগীদের আহত হওয়ার খবর। এবার আহতের তালিকায় এলো ইনফ্লুয়েন্সার ফয়জল শেখের নাম।
এই রিয়্যালিটি শোতে দেখা যায় তারকা প্রতিযোগীদের রান্না সহ বিভিন্ন ধরনের রান্নার কাজ করতে দেখা যায়। সেখানকার সমস্ত প্রতিযোগী নিজ পারদর্শী। তারাই এবার মানুষের মনোরঞ্জনের জন্য এই রিয়ালিটি শোতে অংশ নিয়েছে। সেখানে হাত পুড়ে গিয়ে আহত হয়েছিল সমর্থ জুরেল। পাশাপাশি এর আগেই যখন হয়েছে অভিনেত্রী তেজস্বী প্রকাশ। এবার সেই তালিকায় নাম সংযোজন হলো এক সোশ্যাল মিডিয়াম ইনফ্লুয়েন্সারের।
এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক ফারহা খান। এবার সেই শোয়ের বিচারকের আসনে দেখা গেছে শেফ রানবির ব্রার ও বিকাশ খান্না। সেখানেই নির্ধারিত সময়ে মধ্যে অনেকটা পেঁয়াজ কাটতে গিয়ে আঙ্গুল কেটে যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল শেখের। তার আঙ্গুল কেটে গিয়ে ঝরঝর করে রক্ত পরে। তড়িঘড়ি সেখানে মেডিক্যাল টিম এসে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানান তার সুস্থ থাকার বিষয়।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল শেখ লিখেছেন, ‘রান্নাঘটের এই অঘটনগুলো ঘটেই থাকে। এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। ছোটখাটো এই ব্যাপারগুলোর জন্য প্রতিযোগীতায় কোনও প্রভাব পড়তে দেব না। আমি আত্নবিশ্বাসী। নিজের লক্ষে এগিয়ে যাব।’







